ছোটবেলার একটা ঘটনা।
আমাদের মহল্লাতে এক আপু থাকতেন। বাচ্চা বয়স, তবুও উনাকে দেখলেই কাছে ঘেষতে মন চাইত - সিরিয়াস সুন্দরি। উনাকে মাঝে মাঝে নিতে গাড়ি আসত। আমরা পোলাপান ওই গাড়ি আসা দেখলেই খুশিতে লাফ দিতাম। কারন ওই গাড়িতে থাকত আপুর বান্ধবীরা যারা ছিল আপুর চেয়েও সুন্দর।
একদিন আমার এক মামাকে জিগ্যেস করি "মামা ওই আপু কি করে?" মামা বললেন আপু বিমানে কাজ করে আর বিমানবালা হতে হলে সুন্দর হতে হয়। এর পর থেকে বিমানবালা মানে আমার কাছে সুন্দর কিছু। মাঠে খেলার সময় প্লেন দেখলে পোলাপান কেন লাফালাফি করে জানি না...আমি দিতাম এই ভেবে যে একদিন এই প্লেনে উঠবো আর আমাকে জুস এনে দিবে ওই আপুর মত কোন বিমানবালা।
অপেক্ষার পালা শেষ হয়ে যখন প্রথম বিমানে উঠলাম তখন মনে ছিল না বিমানবালার কথা। বিমানে উঠে তখন আমি ভাবছি "হায় হায় এই প্লেন ত আমাকে আমার প্রিয় ঢাকা থেকে নিয়ে ফেলবে সেই আমেরিকা। ওয়ান ওয়ে জার্নি। আবার কবে আসব ঢাকাতে। মা-বাবা। বন্ধু বান্ধব....ভেউ ভেউ...". কান্নাকাটি থামার পর যখন তাকালাম তখন দেখি রাগি রাগি আরবি (এমিরাটস) বিমান বালা কালো কফি হাতে আমার পাশে দাড়ানো। রোবট। মামা বিমানবালারা নাকি সুন্দরি....???? মনে মনে বলে উঠি।
লন্ডন থেকে কানেক্টিং ছিলো মনে হ্য় ইউনাইটেড এয়ারলাইন্স। লন্ডন ছাড়ার পর আবার ইমোশনাল ব্রেক ডাউন। এক পশলা কান্না। কান্না থামলো বিমানবালার ধমকে...
"what we got here...a sissy about to land in New York with full of tears...listen you fool, get your acts together before you are in Big Apple.......they will eat you alive"
টিপিকাল আমেরিকান ওয়েতে ওয়েলকাম। তাকিয়ে দেখি ৫০ প্লাস নানি টাইপ। হায় হায়.. বুড়ো বিমান বালা আছে নাকি আবার? খাবার দেবার সময় খুব ভালো ভাবে বুঝলাম যে নানি ডিওডরেন্ট ব্যবহার করেন নি। আপুর মত বিমান বালারা গেল কই সব...
সেমিস্টার শেষে সামার ভেকেশেনে দেশে যাচ্ছি। পুরা গিয়ারে..এয়ারপোর্টে আর তারা সয় না, কারন বাংলাদেশ বিমানে যাচ্ছি। আমি নিশ্চিত সেই আপুর মত সুন্দরিদের কিচির মিচিরে বিমান থাকবে মুখরিত।
বিমান ছাড়ার পর জুস নিয়ে এলেন অসম্ভব মার্জিত একজন ভদ্রমহিলা। আমি নিউ ইয়র্কে কি করি জানতে চাইলেন। পড়াশুনার খোজ নিলেন। একজন খালা পেলাম বিমান যাত্রার শেষে। এর পর থেকে প্লেনে আর আমি আপু কিংবা ওনার মত কাওকে খুজি না
------ ফাস্ট ফরোয়ার্ড ------------
কয়েক সপ্তাহ আগের ঘটনা। সিংগাপুর এয়ার্লাইন্সে ঢাকা যাচ্ছি। বিমান বালাকে বল্লাম আমি ঘুমিয়ে পড়লে খাবার দেবার দরকার নাই। তবুও কিছুক্ষন পড় ঘুম থেকে আমাকে ডেকে তুলা হলো.......সামনে দাড়ানো..একি!!! সেই আপু। সেই আপু এখানে কেন? আমি কি স্বপ্ন দেখছি?
কফি অর টি ??????
না স্বপ্ন না......সেই আপু...কিন্তু ওনার তো এখন অনেক বয়স হবার কথা। উনার মেয়ে না তো? প্লেন থেকে নামার আগে আমার এর পরিচয় নিতেইই হবে..
Subscribe to:
Comments (Atom)